যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি টিকে থাকবে বলে তিনি আত্মবিশ্বাসী নন, যদিও শপথ গ্রহণের আগে এই চুক্তি নিশ্চিত করতে তার কূটনীতি কার্যকর হয়েছে বলে তিনি দাবি করেছেন। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে।
হোয়াইট হাউসে ফিরে আসার সময় একজন সাংবাদিক তার কাছে দুই পক্ষ যুদ্ধবিরতি বজায় রাখবে ও চুক্তি অগ্রসর হবে কি না, জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি আত্মবিশ্বাসী নই। ট্রাম্প আরো বলেন, ‘এটা আমাদের যুদ্ধ নয়, এটা তাদের যুদ্ধ। কিন্তু আমি আত্মবিশ্বাসী নই।
মার্কিন প্রেসিডেন্ট অবশ্য জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের
