আন্তর্জাতিক ডেস্ক : গাজা নিয়ে নতুন ষড়যন্ত্রে মেতেছে ইসরায়েল। একের পর এক বোমা ফেলে গুড়িয়ে দিয়েছে গাজার প্রতিটি বাড়ি-ঘর। ধ্বংস করে দিয়েছে তিলে তিলে গড়ে তোলা মানুষের স্বপ্ন। ইসরায়েলি বোমায় যারা শহীদ হয়েছেন তারা সত্যিই বেঁচে গেছেন। তাদের আর দুনিয়া নিয়ে কিছুই ভাবতে হচ্ছে না। কিন্তু আজও যারা বেঁচে আছে, আজও যারা নিজেদের ভূমির অস্তিত্ব টিকিয়ে রাখতে লড়াই করে যাচ্ছে সব চিন্তা তো শুধু তাদেরই।
আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার ধ্বংস্তুপ পরিষ্কার করার জন্য গাজাবাসীকে মিশর ও জর্ডানে পুনর্বাসন করা হোক। গাজা পরিপূর্ণভাবে পরিষ্কার হওয়ার পর তাদেরকে আবার ফিরিয়ে আনা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য লুফে নিয়েছে ইরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ।
তিনি দেশটির চ্যানেল ১২ কে বলেছেন আমরা ট্রাম্পের এই বক্তব্যকে স্বাগত জানাই।
ইরায়েলের অর্থমন্ত্রী আরো বলেন, আমরা গত ৭৬ বছর ধরে গাজার মানুষদের জোরপূর্বক ও কঠোর পরিস্থিতিতে রেখেছি যাতে তারা অন্যত্র চলে যায়। ট্রাম্প আমাদের এই পরিকল্পনা বস্তাবায়নের পক্à