দক্ষিণ কোরিয়ায় এবার একটি যাত্রীবাহী বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় বুসান শহরে গিমহে আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণপূর্বাঞ্চলীয় বুসান শহরের বিমানবন্দরে যাত্রীবাহী বিমানে আগুন ধরে গেছে। তবে নিরাপত্তাকর্মীরা কেবিন ক্রু-সহ ১৭৬ আরোহীকে বিমান থেকে নিরাপদে সরিয়ে নিয়েছেন।
দক্ষিণ কোরিয়ার দমকল কর্তৃপক্ষ বলছে, রাজধানী সিউল থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণপূর্বে অ
