সৌদি আরবে প্রচুর খালি জায়গা রয়েছে, সেখানে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা যেতে পারে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি সন্ত্রাসী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট।
গাজার পরিস্থিতির দিকে ইঙ্গিত করে নেতানিয়াহু বলেন, ফিলিস্তিন রাষ্ট্র ছিল, সেটার নাম গাজা। গাজার নেতৃত্বে ছিল হামাস এবং তাদের শাসনে সেখানে ঘটে এক বিশাল গণহত্যা। গাজার ওই পরিস্থিতি ইসরায়েলের নিরাপত্তা সংকটকে আরও তীব্র করেছে।
নেতানিয়াহু বলেন, সৌদি আরবে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে পারে, সেখানে প্রচুর খালি ভূমি রয়েছে। তার মতে, এই উদ্যোগ ফিলিস্তিন জনগণের জন্য একটি সমাধান হতে প