যত দ্রুত সম্ভব সরকার নির্বাচন আয়োজন করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এটা এ বছরের ডিসেম্বরেও হতে পারে। গতকাল দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের প্লেনারি সেশনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
সঞ্চালক বেকি অ্যান্ডারসনের এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, আমরা ১৫টি বিভিন্ন খাতের জন্য সংস্কার কমিশন গঠন করেছি। আইনশৃঙ্খলা, পুলিশ, সংবিধান, নির্বাচনসহ অন্যান্য সংস্কার কমিশনগুলো প্রতিবেদন তৈরি করেছে। তারা বিভিন্ন ধরনের সুপারিশ করেছে। এখন আমাদের কাজ হলো ঐকমত্য গঠন করা। তিনি আরও বলেন, আমরা এজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিভিন্ন আলোচনায় বসছি। যেসব সুপারিশের বিষয়ে সবাই একমত পোষণ করবে, সেগুলো নিয়ে আমরা একটা ‘সনদ’ তৈরি করবো। আমরা সেগুলো বাস্তবায়ন করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেবো। এটা এ বছরের ডিসেম্বরেও হতে পারে।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা অল্প অল্প করে সব গুছিয়ে নিচ্ছি। এই হলো আমাদের বর্তমান অবস্থা। অর্থনীতি, সমাজ, প্রশাসন সবকিছু ভেঙে পড়েছিল। আমাদের কাজ এই সবকিছু পুনর্গঠন করা। ব্যাংকিং ব্যবস্থা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিà¦