নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজা দখলের একটি প্রস্তাব ঘোষণা করেছেন। এই প্রস্তাব বাস্তবায়ন করতে ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ফিলিস্তিনি বাসিন্দাদের অন্যত্র সরিয়ে গাজা উপত্যকার মালিকানা নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি ভিন্ন গাজা গড়ে তোলার বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে আমি প্রতিশ্রতিবদ্ধ। সোমবার এক বিবৃতিতে নেতানিয়াহু এ কথা বলেন।
এক বিবৃতিতে তিনি বলেন, ১৫ মাসের যুদ্ধ শেষে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ—কারো হাতেই থাকবে না। যুদ্ধে ইতোমধ্যে ৪৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেখানে মানবিক সংকট প্রকট হয়ে দেখা দিয়েছে।
জেরুজালেমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক বৈঠকে গাজার ভবিষ্যৎ নিà