টানা তৃতীয়বারের মতো এবারও পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিন (৩ মার্চ) তারাবির নামাজ আদায়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ারে সমাগম ঘটলো হাজারও মুসল্লির। যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিমদের বেশ কয়েকটি সামাজিক সংগঠনের সম্মিলিত প্রয়াসে পূর্ণতা পায় এই আয়োজন। এসময় তরুণ ইমাম ফরাজ
হোসেনের নেতৃত্বে সম্পন্ন হয় তারাবির নামাজ। যেখানে সন্ধ্যার আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ার। হাজারো মুসল্লির কন্ঠে সমস্বরে উচ্চারিত হয়,'নারায়ে তাকবির,আল্লাহু আকবার'।
নামাজ আদায় শেষে যু্দ্ধ থেকে পরিত্রাণ এবং সকল প্রকার সংকট থেকে মুসলিমদের হেফাজত উত্তরণের জন্য মহান রবের দরবারে করা হয় বিশেষ মোনাজাত। এছাড়া ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনিদে