শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

রমজানের দ্বিতীয় জুমায় আল-আকসায় ৮০ হাজার মুসল্লির নামাজ আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রমজানের দ্বিতীয় জুমায় পবিত্র আল-আকসা মসজিদে ৮০ হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন। ইসলামের তৃতীয় পবিত্র এ মসজিদটিতে নামাজ আদায়ে বিধিনিষেধ আরোপ করে রেখেছে দখলদার ইসরায়েল। তা সত্ত্বেও সেখানে আজ শুক্রবার (১৪ মার্চ) নামাজ পড়তে ৮০ হাজার মানুষ জড়ো হয়েছিলেন।

মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ইসলামিক ওয়াকফ জানিয়েছে এ তথ্য। যদিও দখলদার ইসরায়েলের পুলিশ সংখ্যাটি প্রকাশ করেনি। তারা শুধু বলেছে ‘হাজার হাজার মানুষ’ এসেছিলেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আল-আকসায় আজ যারা নামাজ পড়েছেন তাদের বেশিরভাগই ইসরায়েলে বসবাসকারী ফিলিস্তিনি। পশ্চিমতীর থেকে যেন মুসল্লিরা আসতে না পারেন সেজন্য সেখানে প্রতিবন্ধকতা তৈরি করেছে দখলদার ইসরায়েলের পুলিশ। এ কারণে পশ্চিমতীরের বেশি মুসল্লি আসতে পারেননি।