শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

রক্তের শেষ বিন্দু পর্যন্ত ফিলিস্তিনিদের পাশে থাকব: মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রক্তের শেষ বিন্দু দেওয়া পর্যন্ত মজলুম ফিলিস্তিনিদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান। তিনি বলেছেন, যদি কেউ ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কথা চিন্তা করে, তাহলে তা মন থেকে মুছে ফেলুক। ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করা কারো জন্য সহজ হবে না।

রোববার (১৩ এপ্রিল) পাকিস্তানের করাচিতে আয়োজিত ইসরায়েলবিরোধী মিছিলে ভাষণ দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। মাওলানা ফজলুর রহমান বলেন, জনগণ ফিলিস্তিনিদের সাহস জুগিয়েছে। রক্তের শেষ বিন্দু পর্যন্ত আমরা ফিলিস্তিনিদের পাশে থাকব। আমাদের ইসরায়েলের বিরুদ্ধে বন্যার মতো রুখে দাঁড়াতে হবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, তাদের সবচেয়ে বড় হুমকি হচ্ছে পাকিস্তান। জমিয়ত সভাপতি বলেন, ইসরায়েল কোনো দেশ নয়, এটি ফিলিস্তিনের ভূমি দখল করেছে। আমেরিকা ও ইউরোপ শাসক দলের পক্ষে নিজেদের অবস্থান নিয়েছে। আজকের সমাবেশ থেকে একটি বার্তা দেওয়া হয়েছে যে, নিপীড়িত ফিলিস্তিনিরা একা নয়।

২৭ এপ্রিল লাহোরে ফিলিস্তিন মিছিল অনুষ্ঠিত হবে। মাওলানা বলেন, গাজায় ৬০ হাজার মানুষের শাহাদতও শাসকদের জাগাতে পারেনি। শাসকদের পরোয়া না করে মুসলিম উম্মাহকে একযোগে উঠে দাঁড়াতে হবে।

মাওলানা ফজলুর রহমান বলেন, প্রচার করা হয় যে, ফিলিস্তিনিরা তাদের জমি ইহুদিদের বিক্রি করেছে, অথচ ১৯১৭ সালে মাত্র ২ শতাংশ অঞ্চলে ইহুদিরা বসবাস করছিল, তাহলে কীভাবে বলা হয় যে ফিলিস্তিন তার জমি বিক্রি করেছে? ১৯৪৮ সালে মাত্র ৬ শতাংশ অংশে ইহুদিরা ফিলিস্তিনে বসবাস করছিল। মাওলানা ফজলুর রহমান আরও বলেন, আন্তর্জাতিক আদালত ইতোমধ্যেই সিদ্ধান্ত দিয়েছে যে, ইসরায়েল যুদ্ধাপরাধী।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ