কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার ঘটনায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ এনে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। পাল্টা প্রতিক্রিয়া জানাতে ইসলামাবাদও দেরি করেনি। পাকিস্তান এরই মধ্যে বৃহৎ প্রতিবেশীর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে, যা কিনা ভারতীয় এয়ারলাইনসের জন্য আর্থিক ও কারিগরি দিক থেকে বড় ধরনের ধাক্কা হতে পারে, এমন আশঙ্কা জানিয়েছেন দেশটির খাতসংশ্লিষ্টরা। খবর দ্য হিন্দু।
পাকিস্তানের আকাশসীমা ভারত বিশেষ করে উত্তর ভারতের শহরগুলোর জন্য গুরুত্বপূর্ণ। যেমন দিল্লি থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া এবং এà