শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের

ইয়েমেনের প্রধানমন্ত্রী মোবারকের পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মোবারক পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শনিবার এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

সরকারে রদবদল আনতে ব্যর্থতাসহ নানা সমস্যার মুখোমুখি হয়ে আহমেদ আওয়াদ বিন মোবারক ইয়েমেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে বিবৃতিতে জানিয়েছেন।

দেশটির সরকারের ছয়টি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, ইয়েমেনের প্রেসিডেন্ট কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমির সঙ্গে ক্ষমতাকেন্দ্রিক দ্বন্দ্বের জেরে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ। 

এর আগে, সরকারের মন্ত্রিসভার অন্তত ১২ জন মন্ত্রীকে বরখাস্ত করার জন্য প্রেসিডেন্ট কাউন্সিলের প্রধানকে অনুরোধ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু প্রেসিডেন্ট কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি প্রধানমন্ত্রী অনুরোধ প্রত্যাখ্যান করেন। এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার ক্ষমতার দ্বন্দ্ব প্রকাশ্যে আসে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ