শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয়

সাদা পতাকা উড়িয়ে’ পরাজয় স্বীকার করেছে ভারত: দাবি পাকিস্তানের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি নিউজের এক ভিডিও ফুটেজে একটি কাঠামোর ওপর সাদা পতাকা উড়তে দেখা যায়। দাবি করা হচ্ছে, সেটি ভারতীয় সেনা ঘাঁটি থেকে ওড়ানো হয়েছে।

ভারত-পাকিস্তানের সামরিক সীমান্ত রেখা লাইন অব কন্ট্রোল সংলগ্ন চুরা কমপ্লেক্স এলাকায় সাদা পতাকা উড়িয়েছে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, সাদা পতাকা প্রদর্শনের মাধ্যমে ভারত পরাজয় স্বীকার করে নিয়েছে।

আজ বুধবার সকাল ৭টায় সাংবাদিকদের এসব তথ্য জানান তারার। তার বক্তব্য প্রচারের সময় পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি নিউজে, এমন একটি ভিডিও ফুটেজ সম্প্রচার করা হয়, যেখানে একটি কাঠামোর ওপর সাদা পতাকা উড়তে দেখা যায়, যা দাবি করা হয় ভারতীয় সেনা ঘাঁটি থেকে ওড়ানো হয়েছে।

তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, লাইন অব কন্ট্রোল সংলগ্ন ভারতীয় সেনাঘাঁটিগুলোতে 'সাদা পতাকা' ওড়ানো হচ্ছে।

তিনি আরও জানান, ভারতীয় একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দৃশ্য ভারতীয় সংবাদমাধ্যমেও প্রচার করা হয়েছে। তারার দাবি করেন, পাকিস্তান সেনাবাহিনীর রাতভর পালটা অভিযানের পর লাইন অব কন্ট্রোলের আশপাশের ভারতীয় সেনাঘাঁটিগুলোতে সাদা পতাকা ওড়ানো হয়, যা ভারতের পরাজয় স্বীকারের ইঙ্গিতই বহন করে।

তিনি আবারও দাবি করেন, ভারতীয় বাহিনী যেখানে নিরীহ বেসামরিক মানুষদের ওপর হামলা চালিয়েছে, পাকিস্তান সশস্ত্র বাহিনী কেবল সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করেই আঘাত হেনেছে এবং সেগুলো ধ্বংস করেছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ