শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮


ভারতকে শান্তিপূর্ণ পথ বেছে নেওয়ার আহ্বান কাতারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উত্তপ্ত ভারত পাকিস্তান পরিস্থিতি। পাল্টাপাল্টি হামলার মাধ্যমে যুদ্ধে জড়িয়েছে দুই দেশ। এমন পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে ফোনালাপ করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানি।

বুধবার (০৭ মে) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কাতার। দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেন এবং শান্তিপূর্ণ সমাধানের পথ বেছে নেওয়ার প্রতি গুরুত্বারোপ করেন।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে জানায়, শেà