শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮


আফগানিস্তানে নিষিদ্ধ হলো দাবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধর্মীয় দিক বিবেচনা করে আফগানিস্তানে নিষিদ্ধ করা হয়েছে দাবা খেলা। দেশটির তালেবান সরকারের নীতি ও নৈতিকতা মন্ত্রণালয় অনির্দিষ্টকালের জন্য দাবা নিষিদ্ধ করেছে। রোববার (১১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা খামা প্রেস।

আফগান ক্রীড়া মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিষিদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ধর্মীয় দিক দিয়ে উপযুক্ত উত্তর না পাওয়া পর্যন্ত দাবা খেলায় নিষেধাজ্ঞা থাকবে। এ সময় দাবা সংক্রান্ত কোনো কার্যক্রম আফগানিস্তানে চালানো যাবে না।

দাবা খেলা নিষিদ্ধের পাশাপাশি নীতি ও নৈতিকতা মন্ত্রণালয় আফগানিস্তান দাবা ফেডারেশনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। তারা দাবাকে ‘হারাম’ হিসেবেও ঘোষণা দিয়েছে। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এরপর বিভিন্ন খেলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা দেয় তারা। সর্বশেষ দাবা খেলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

বার্তাসংস্থা খামা প্রেস জানিয়েছে, নিষেধাজ্ঞা দেওয়ার কয়েকদিন আগে দাবা খেলোয়াড় এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্à