শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮


নেতানিয়াহু সেনাদের গাজায় যুদ্ধাপরাধ করতে পাঠাচ্ছেন: ইসরাইলের সাবেক সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজায় ইসরাইলি সামরিক অভিযানকে সরাসরি ‘যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়েছেন দেশটির সাবেক সেনাপ্রধান মোশে ইয়ালোন। তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সেনাপ্রধান এয়াল জামিরের তীব্র সমালোচনা করেছেন।

বৃহস্পতিবার ইসরাইলি সংবাদমাধ্যম ইয়নেটে দেওয়া এক সাক্ষাৎকারে মোশে ইয়ালোন বলেন, বর্তমান সেনাপ্রধান ‘তার সেনাদের গাজায় যুদ্ধাপরাধ করতে পাঠাচ্ছেন’ এবং ইসরাইলি সরকার ‘ইহুদি নৈতিকতা থেকে বিচ্যুত হয়েছে’।

ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উদ্দেশে দেশটির সাবেক এই সেনাপ্রধান বলেন, আপনি সেনাদের যুদ্ধাপরাধ করতে পাঠাচ্ছেন।