ভারতের উত্তরাখণ্ডের ঋষিকেশ থেকে নিখোঁজ হওয়া ১৬ বছর বয়সী এক কিশোরীকে উত্তরপ্রদেশের বড়েলি জেলায় এনে মাসব্যাপী জিম্মি করে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক নিজেকে এক মন্দিরের পুরোহিত বলে পরিচয় দিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা সম্ভব হলেও তার সঙ্গে থাকা ১৩ বছরের আরেক কিশোরী এখনও নিখোঁজ রয়েছেন। খবর হিন্দুস্তান টাইমসের।
পরিবারের দেওয়া অভিযোগপত্রে বলা হয়েছে, চার বছর আগে অভিযুক্ত যুবকের সঙ্গে ওই কিশোরীর সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয়। ধীরে ধীরে বন্ধুত্ব গাঢ় হয় এবং অভিযুক্ত ব্যক্তি মেয়েটির সঙ্গে দেখা করতে ঋষিকেশে যেতেন। এরই মধ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করেন ওই যুবক।
চলতি বছরের ১৩ এপ্রিল অভিযুক্ত যুবক ওই কিশোরীকে বড়েলিতে যেতে বলে।