মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর মধ্যপ্রাচ্যের দিকে প্রথম আন্তর্জাতিক সফরের লক্ষ্য স্থাপন করেন।
সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত- এই তিন উপসাগরীয় শক্তিধর দেশ সফরের মধ্য দিয়ে তিনি যে বার্তা দিতে চেয়েছিলেন, সেটি ছিল একদিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্ব জোরদার, আবার অন্যদিকে ছিল স্পষ্ট ব্যক্তিস্বার্থের ছায়া।
সফর শুরুর আগেই কাতার থেকে ট্রাম্পকে উপহার দেওয়া হয় একটি বিলাসবহুল ৪০০ মিলিয়ন ডলারের বিমান। অন্যদিকে, ট্রাম্পের প্রথম গন্তব্য নির্ধারিত হয় সৌদি আরব- কারণ তারা ছিল যুক্তরাষ্ট্রে এক ট্রিলিয়ন ডলারের বিনিয়োগে সবচেয়ে আগ্রà¦
