আরব লীগের শীর্ষ সম্মেলনে গাজায় চলমান ইসরায়েলি হামলা বন্ধে কঠোর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বাগদাদে অনুষ্ঠিত এই সম্মেলনে তিনি বলেন, গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন ‘মানবতার নীতির লঙ্ঘন’, যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।
স্প্যানিশ প্রধানমন্ত্রী জানান, তার সরকার গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েলের হামলার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় পাওয়ার লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করার পরিকল্পনা করছে।
তিনি বলেন, “২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় বিপর্যস্ত মানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ পর্যন্ত ৫৩ হাজারের বেশি মানুষ নিহত, লক্ষাধিক মানুষ আহত এবং প্রায় ২০ লাখ মানুষ বাস