শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮


মাদ্রাসা ছাত্র থেকে পাকিস্তানের ফিল্ড মার্শাল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে সাহসিকতার পরিচয় দিয়ে ফের শিরোনামে উঠে এসেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে দেশের সর্বোচ্চ সামরিক পদ ফিল্ড মার্শালে উন্নীত করেছে পাকিস্তান সরকার। এ পদোন্নতির পর তার ব্যক্তিগত জীবন ও শুরুর পথচলা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে তার সাধারণ পরিবার থেকে উঠে আসা এবং মাদ্রাসা শিক্ষার পটভূমি তাকে আলাদা মাত্রা দিয়েছে।

সংবাদমাধ্যম মানি কন্ট্রোল–এর এক প্রতিবেদনে (প্রকাশিত ২ মে) জানানো হয়েছে, পাকিস্তানের ইতিহাসে অধিকাংশ সেনাপ্রধান এসেছেন সামরিক, আমলাতান্ত্রিক বা উচ্চপদস্থ প্রভাবশালী পরিবার থেকে। তবে সদ্য ফিল্ড মার্শাল পদে উন্নীত হওয়া আসিম মুনির এর ব্যতিক্রম। তিনি বেড়ে উঠেছেন এক সাধারণ পরিবারে।

তার বাবা ছিলেন একটি স্কুলের প্রধান শিক্ষক। ১৯৪৭ সালে দেশভাগের সময় তিনি à