চীনের বহুল আলোচিত ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ ইনিশিয়েটিভের অন্যতম একটি অংশ হলো চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি)। আঞ্চলিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এই প্রকল্পের কাজ জোর কদমে এগিয়ে নিচ্ছে বেইজিং। আর এবার এই করিডোরে যুক্ত হতে যাচ্ছে আরেক ভৌগোলিক গুরুত্বপূর্ণ দেশ আফগানিস্তান।
বেইজিং ভিত্তিক সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরে আফগানিস্তানে সম্প্রসারণের বিষয়ে একমত হয়েছে তিন দেশ। বেইজিংয়ে অনুষ্ঠিত চীন, পাকিস্তান ও আফগানিস্তান ত্রিপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খবরে বলা হয়, অনানুষ্ঠানিক এই বৈঠকে অংশ নেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং আফগানিস্তানের অন্তর্বর্তী পররাষà
