শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮


সাইকেলে ১৩ দেশ পাড়ি দিয়ে হজে বেলজিয়ামের যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্বপ্ন ছিল সাইকেলে হজ করা। আর সেই স্বপ্ন বাস্তবায়নে দুঃসাহসী যাত্রা শুরু করেন বেলজিয়ামের যুবক আনাস আল রাজকি। টানা তিন মাস সাইকেল চালিয়ে সৌদি আরবে পৌঁছেছেন তিনি। নিজ দেশ থেকে সৌদি আরবে পৌঁছতে তাকে পাড়ি দিতে হয়েছে সাত হাজার কিলোমিটার রাস্তা এবং ১৩টি দেশের সীমানা। যার মধ্যে আছে জার্মানি, অস্ট্রিয়া, ইতালি, বসনিয়া ও জর্দান।

তিনি জর্দানসংলগ্ন সৌদি আরবের হালাত আম্মার সীমানা দিয়ে দেশটিতে প্রবেশ করেন। তিনি এবারের হজ কার্যক্রমে অংশ নিতে যাচ্ছেন।

আনাস আল রাজকি বলেন, গত মার্চে পবিত্র রমজানে শুরু হয়েছিল তার পবিত্র যাত্রা। নিজের দীর্ঘ যাত্রা সম্পর্কে তিনি বলেন, ‘এটা একটা স্বপ্ন।

আমি কখনো ভাবিনি মক্কায় পৌঁছতে পারব। আমি সৌদি আরবে পৌঁছে আনন্দ অনুভব করছি।’

আনা যাত্রাপথে মানুষের সহযোগিতার বর্ণনা দিয়ে বলেন, ‘তারা আমাকে যাত্রা অব্যাহত রাখতে অনুপ্রাণিত করেছেন। আমার বারবার মনে হচ্