শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

পশ্চিম তীরে যেতে দেয়নি ইসরায়েল, জর্ডানে বৈঠক করলেন আরব মন্ত্রীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পশ্চিম তীরের ফিলিস্তিনি প্রশাসনিক রাজধানী রামাল্লায় আরব নেতাদের পরিকল্পিত সফর আটকে দিয়েছে ইসরায়েল। এ অবস্থায় নির্ধারিত বৈঠকের পরিবর্তে রোববার (১ জুন) সকালে জর্ডানের আম্মানে বৈঠক করেছেন আরব মন্ত্রীরা।

আরব নিউজের প্রতিবেদন অনুসারে, জর্ডানের শাসক দ্বিতীয় আবদুল্লাহর সাথে দেখা করে মন্ত্রীরা গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রচেষ্টা এবং যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা তীব্রতর হওয়ার মাঝে রোববার অধিকৃত পশ্চিম তীরে আরব নেতাদের বিরল ওই সফর হওয়ার কথা ছিল। প্রতিনিধিদলে জর্ডান, মিশর, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা ছিলেন। কিন্তু আগের দিন শনিবার ইসরায়েল জানিয়ে দেয়, বৈঠকে যোগদানের পরিকল্পনাকারী আরব মন্ত্রীদের (রামাল্লায়) আসতে দেওয়া হবে না।

সফর বাধাগ্রস্ত হওয়ার পর জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান আল-সাফাদি বলেছেন, ইসরায়েলি সরকার এই অঞ্চলে শান্তির সকল সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে।

সৌদির প্রিন্স ফয়সাল বিন ফারহান একই অনুভূতির প্রতিধ্বনি করে বলেন, রামাল্লাহ সফরে প্রতিনিধিদলকে অনুমতি না দেওয়া ইসরায়েলের চরমপন্থাকে নিশ্চিত করেছে।

মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি পেত্রা বলেছেন, জর্ডান এবং মিশর গাজা উপত্যকা এবং পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার সমস্ত ইসরায়েলি পরিকল্পনার কঠোরভাবে মোকাবিলা করবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ