শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

ঈদের দিনও রক্তাক্ত গাজা: ইসরায়েলি হামলায় ৪২ ফিলিস্তিনি নিহত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার দিনেও থামেনি গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলা। শুক্রবার বিভিন্ন স্থানে চালানো একের পর এক আক্রমণে প্রাণ হারিয়েছেন অন্তত ৪২ ফিলিস্তিনি। এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানায়, দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে ১৬ জনের মরদেহ আনা হয়। একই দিনে আল-শিফা হাসপাতালে আরও ১৬ জন এবং দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালে আসে ৫ জনের মরদেহ।

নাসের হাসপাতালের সূত্রে জানা গেছে, রাফাহর পশ্চিমাঞ্চল ও উত্তরে ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি গোলাবর্ষণে সাতজন ফিলিস্তিনি নিহত হন। এর মধ্যেই গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) ঘোষণা দিয়েছে, শুক্রবার দিনব্যাপী তারা সব ধরনের ত্রাণ কার্যক্রম স্থগিত রেখেছে।

গাজার সরকারি গণমাধ্যম বিভাগ জানিয়েছে, বিতর্কিত জিএইচএফের মাধ্যমে বিতরণ করা ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১১০ ফিলিস্তিনি।

এদিকে বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় আহত হয়ে আহলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একজন সাংবাদিক। এতে ৭ অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত গাজায় শহীদ হওয়া সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২৬ জনে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ