শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮


ইসরায়েলের হামলা আঞ্চলিক উস্কানিমূলক কর্মকাণ্ড: তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানে ইসরায়েলের হামলার পর আন্তর্জাতিক প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। দেশুগুলো তাদের পররাষ্ট্র নীতির আলোকে অবস্থান নিচ্ছে। এরই ধারাবাহিকতায় মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ তুরস্ক কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে।

শুক্রবার (১৩ জুন) তুরস্ক ইরানের ওপর ইসরায়েলি হামলার কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে। এ ধরনের কাজকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী উস্কানিমূলক কর্মকাণ্ড বলে অভিহিত করেছে দেশটি। ইসরায়েলের হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ানোর ঝুঁকি তৈরি করেছে বলে মনে করে তুরস্ক।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের পদক্ষেপগুলো প্রমাণ করে তারা কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধান করতে চায় না। এটি ইসরায়েলকে আরও বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। এমন আক্রমণাত্মক পদক্ষেপ বন্ধ করার আহ্à