শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আহত ২ শান্তিরক্ষী

২ ইসরায়েলি ফাইটার জেটসহ বেশ কয়েকটি ড্রোন ধ্বংসের দাবি ইরানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরান দাবি করেছে, ইসরায়েলের দুটি F-35 যুদ্ধবিমান এবং একাধিক ড্রোন তারা ভূপাতিত করেছে। শনিবার (১৪ জুন) দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানায়, সিরাজ ও ইসফাহান অঞ্চল থেকে ইরানি বিমান বাহিনী পাল্টা হামলা চালায়।

তেহরানের দাবি, ইসরায়েলি আগ্রাসনের জবাবে চালানো এ হামলায় দুটি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়। ওই জেটগুলোর একটিতে থাকা একজন নারী পাইলটকে আটক করা হয়েছে বলেও জানায় ইরানি বাহিনী। তবে দ্বিতীয় পাইলটের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এই হামলাকে ইরান বলছে, তেলআবিবের আগের হামলার পাল্টা জবাব। ইরানের সেনাবাহিনী আরো দাবি করে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরোধে তাদের আকাশ প্রতিরক্ষা সফলভাবে কাজ করছে।

আইডিএফের প্রতিক্রিয়া:

তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ দাবিকে পুরোপুরি ভিত্তিহীন ও রাজনৈতিক প্রপাগান্ডা হিসেবে আখ্যা দিয়েছে। তাদের পক্ষ থেকে জানানো হয়, ইসরায়েলের কোনো যুদ্ধবিমান ধ্বংস হয়নি এবং পাইলট আটক হওয়ার খবরও সত্য নয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ