ইরানের পরমাণু স্থাপনা ও সামরিক ঘাঁটিতে ইসরায়েলের চলমান হামলার জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে তেহরান। পাল্টাপাল্টি হামলার মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ইরান যদি ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখে, তবে তেহরানও জ্বলবে।
আজ শনিবার, ইসরায়েলের সেনাবাহিনীর প্রধানের সঙ্গে একটি জরুরি বৈঠকের পর, তিনি এই হুঁশিয়ারি দেন।
তিনি আরও বলেন, "যদি (ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি) ই