শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আহত ২ শান্তিরক্ষী

ইরানের হাইব্রিড হামলার পর এবার ইয়েমেন থেকেও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিসাইল ও ড্রোনের সমন্বয়ে ইরানের চালানো হাইব্রিড হামলার রেশ কাটতে না কাটতেই এবার ইয়েমেন থেকেও ইসরায়েলের উদ্দেশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল

প্রতিবেদনে সরাসরি কোনো গোষ্ঠীর নাম উল্লেখ না থাকলেও ধারণা করা হচ্ছে, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরাই এই হামলার পেছনে রয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর তেল আবিবসহ আশপাশের এলাকাগুলোতে সাইরেন বাজতে শুরু করে। এর ফলে হাজার হাজার বাসিন্দা দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যান।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরান থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের ঘটনার কয়েক মিনিট পরই এই নতুন সাইরেন বাজে। যদিও হামলাটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে কি না, কিংবা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে পেরেছে কি না—সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংবাদমাধ্যমটি।

উল্লেখ্য, চলমান গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েল ও ইরান-মিত্র বিভিন্ন পক্ষের মধ্যে উত্তেজনা ক্রমাগত বাড়ছে। হুতি গোষ্ঠী ইতোমধ্যেই সমুদ্রপথে পশ্চিমা ও ইসরায়েলি স্বার্থের বিরুদ্ধে একাধিক হামলার দাবি করেছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ