শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আহত ২ শান্তিরক্ষী

সৌদি যুবরাজকে ফোন করলেন ইরানের প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ফোন করেছেন। এ সময় তিনি ইসরায়েলের চলমান হামলা-পাল্টা হামলা এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। খবর আল-জাজিরা।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে জানা গেছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফোনালাপে বলেন, “রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমি এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু ইহুদিবাদী শাসকগোষ্ঠী (ইসরায়েল) আমাদের সব প্রচেষ্টায় বাধা ও নাশকতা চালাচ্ছে।”

তবে ফোনালাপে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কী বলেছেন, সে বিষয়ে আল-জাজিরার প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, ২০২৩ সালে দীর্ঘ বিরতির পর ইরান ও সৌদি আরব আবারও কূটনৈতিক সম্পর্ক চালু করে। সেই থেকে দুই দেশের সম্পর্কে উষ্ণতা ফিরে আসতে শুরু করে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ