শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আহত ২ শান্তিরক্ষী

এবার ভারতে অল্পে রক্ষা পেল ২৫০ যাত্রীবাহী হজ ফ্লাইট


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ভারতে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি ফ্লাইটের ভয়াবহ দুর্ঘটনায় ২৭০ জন নিহতের ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেকটি বিমান দুর্ঘটনার মুখ থেকে রক্ষা পেয়েছে দেশটি। ভারতের লাখনুতে অবতরণের সময় কারিগরি ত্রুটির মুখে পড়ে হজযাত্রীবাহী সৌদি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। ২৫০ জন হজযাত্রী নিয়ে রোববার ভোরে লাখনু চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিমানের চাকার অংশে ধোঁয়া এবং আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়। 

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে সৌদি আরবের জেদ্দা শহর থেকে রওনা দেয় বিমানটি। যার ফ্লাইট নম্বর ছিল এসভি-৩১১২। রোববার সকাল ৬টা ৩০ মিনিটে লখনউতে পৌঁছায়। অবতরণের কিছুক্ষণের মধ্যেই বিমানের বাম পাশের চাকার নিচ থেকে ধোঁয়া ও আগুনের ঝলক দেখা যায়, যা যান্ত্রিক সমস্যার ইঙ্গিত দেয়। বিমানবন্দরের জরুরি সাড়া টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ফেনা ও পানি ব্যবহার করে মাত্র ২০ মিনিটের মধ্যে আগুন ও ধোঁয়া নিয়ন্ত্রণে আনে।

তদন্তে জানা গেছে, হঠাৎ করে হাইড্রলিক তরলপদার্থ (হাইড্রলিক ফ্লুইড) লিক করে, যা চাকার অ্যাসেম্বলিতে অতিরিক্ত উত্তাপ সৃষ্টি করে। এর ফলে আগুনের স্ফুলিঙ্গ ও ধোঁয়া দেখা যায়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উড্ডয়নের সময় যদি এই ত্রুটি দেখা দিত, তাহলে তা একটি বড় ধরণের প্রাণঘাতী দুর্ঘটনায় রূপ নিতে পারত। ওই ফ্লাইটটি হাজযাত্রীদের নিয়ে জেদ্দা থেকে লখনউ এসেছিল এবং পরে এটি খালি অবস্থায় সৌদি আরবে ফেরত যাওয়ার কথা ছিল।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ