শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮


ইরানের যে প্রযুক্তির কাছে নাকানিচুবানি খাচ্ছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্বের অন্যতম উন্নত মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরও ইরানের একের পর এক হামলা ঠেকাতে ব্যর্থ হচ্ছে ইসরায়েল। হাজার কিলোমিটার দূর থেকে উৎক্ষেপিত ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সুরক্ষিত অঞ্চলে বারবার আঘাত হানছে। ইসরায়েলের গর্বিত প্রতিরক্ষা প্রযুক্তি যেন এখন ব্যর্থতার প্রতীক। প্রশ্ন উঠছে—ইরানের কোন প্রযুক্তির কাছে এই অসহায়ত্ব?

ইসরায়েলের রয়েছে তিনস্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা: আয়রন ডোম – স্বল্পপাল্লার রকেট প্রতিরোধে কার্যকর ২ ডেভিডস স্লিং – মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত ৩ এরো সিস্টেম (Arrow 2 ও 3) – দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম

এতদিন ধরে এই ব্যবস্থাকে বিশ্বের সবচেয়ে আধুনিক এবং কার্যকর প্রতিরক্ষা বলেই বিবেচনা করা হতো। কিন্তু ইরানের হাইপারসনিক মিসাইল সেই আত্মবিশ্বাসে ভয়াবহ ধাক্কা দিয়েছে।