মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চড়তেই ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে সরব হয়েছে উত্তর কোরিয়া। দেশটির সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ-র বরাতে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের ভূখণ্ডে সামরিক হামলা একটি “ক্ষমার অযোগ্য মানবতাবিরোধী অপরাধ” এবং তা গোটা অঞ্চলের জন্য ভয়াবহ বিপদের সংকেত।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন,
“ইসরায়েলের এই আগ্রাসন শুধু বেসামরিক স্থাপনা নয়, বরং ইরানের সার্বভৌমত্ব ও আত্মরক্ষার অধিকার লঙ্ঘনের শামিল। এটা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, যা মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে তুলেছে।”
