শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮


আলজাজিরা নিষিদ্ধের পর এবার দর্শকদের বিরুদ্ধেও পদক্ষেপের হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী এবং কট্টর ডানপন্থী রাজনীতিক ইতামার বেন-গাভির আলজাজিরা টিভি চ্যানেলের সম্প্রচার দেখাকে ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ হিসেবে উল্লেখ করে, চ্যানেলটি দেখলে দর্শকদের পুলিশে রিপোর্ট করার আহ্বান জানিয়েছেন।

শনিবার এক সংক্ষিপ্ত সংবাদ বিবৃতিতে বেন-গাভির বলেন, “যদি কেউ আলজাজিরা দেখে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। পুলিশকে অবশ্যই বিষয়টি জানানো দরকার।”

আলজাজিরা চ্যানেলটি মন্ত্রীর এই বক্তব্য সরাসরি সম্প্রচার করায় মুহূর্তের মধ্যেই এটি আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।