ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার পর জনগণকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েল।
বৃহস্পতিবার (১৯ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়।
ইসরায়েলি সেনাবাহিনী তাদের এক পোস্টে জানায়, ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই হামলা ঠেকাতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।
পোস্টে আরও বলা হয়, ইসরায়েল বাসিন্দাদের নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দিয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাদের সেখানে অবস্থান করতে বলা হয়েছে।
এদিকে, ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে তুরস্ক 'সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির' জন্য প্রস্তুতি নà