OUR ISLAM ডেস্ক |
মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী লেবাননের হিজবুল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা ইরানের পক্ষে এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা শুক্রবার (২০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল শেখ নাঈম কাসেম এক বিবৃতিতে বলেন,“আমরা হিজবুল্লাহ ও ইসলামি প্রতিরোধ আন্দোলনের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলছি—ইরানের স্বাধীন ও বৈধ অধিকারের পক্ষে এবং আমেরিকা ও তার মিত্র ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে আমরা নিরপেক্ষ নই।”
তিনি আরও বলেন,“ট্রাম্প যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল