ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সেনাদের হামলায় আরও ২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল-আওয়দা হাসপাতালের একটি সূত্রের বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি সেনারা দেইর আল-বালাহর নেটসারিম করিডোর এলাকায় ত্রাণ সহায়তা নিতে যাওয়া সাধারণ ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে। এতে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন।
এদিকে ইরানে হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহ সময় নেবেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ জুন) হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক ব্রিফিংয়ে এ কথা জানান।
লেভিট জানান, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতে যুক্ত