শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
একটি ভাইরাল ভিডিও, এক আলেম এবং অজানা কিছু প্রশ্ন ‘উচ্চাভিলাষী বাজেট অর্থনীতিকে আরও চাপে ফেলবে: শায়খে চরমোনাই কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৬১০, আহত প্রায় ৫০০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৬১০ জনে দাঁড়িয়েছে। তেহরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, টানা ১২ দিনের ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬১০ জন ইরানি প্রাণ হারিয়েছেন এবং আরও ৪ হাজার ৭৪৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কারমানপুর জানান, আহতদের মধ্যে এখনও ৯৭১ জন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ইতোমধ্যে ৬৮৭ জনের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

নিহতদের মধ্যে ১৩ জন শিশু রয়েছে, যাদের মধ্যে একজনের বয়স মাত্র দুই মাস। এছাড়া ৪৯ জন নারী নিহত হয়েছেন, যার মধ্যে দুইজন ছিলেন গর্ভবতী।

হোসেইন কারমানপুর আরও জানান, ইসরায়েলি হামলায় পাঁচজন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। হামলায় সাতটি হাসপাতাল, ছয়টি জরুরি সেবা কেন্দ্র, চারটি ক্লিনিক ও নয়টি অ্যাম্বুলেন্সও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ