শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮


ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে আরও মুসলিম দেশ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলের সঙ্গে আরও কয়েকটি মুসলিম দেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। বুধবার (২৫ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

উইটকফ বলেন, ‘আমরা এমন কিছু দেশের সঙ্গে কাজ করছি, যাদের নিয়ে কেউ ভাবেনি যে, তারা কখনও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে। কিন্তু এখন সে লক্ষ্যেই এগোচ্ছি। আমরা শিগগির বড় কিছু ঘোষণার অপেক্ষায় আছি।’

২০২০ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদে স্বাক্ষরিত আব্রাহাম অ্যাকর্ডসের আওতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো এবং সুদান ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। ট্রাম্পের বর্তমান প্রশাসন সেই চুক্তির পরিধি আরও সম্প্রসারণকে অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন উইটকফ।