পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে ফের জোরাল হচ্ছে ‘মাইনাস ওয়ান ফর্মুলা’র গুঞ্জন। সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে রাজনীতি থেকে সরানোর গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তুলেছে তার দল। এই পরিকল্পনাকে তারা সরাসরি পাকিস্তানের গণতন্ত্রের ওপর আঘাত এবং ‘অবশ্যই ব্যর্থ’ ষড়যন্ত্র বলে উল্লেখ করেছে।
খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর স্পষ্ট ভাষায় বলেন, ইমরান খানকে বাদ দিয়েই খাইবার পাখতুনখোয়া অঞ্চলে গভর্নর শাসন চাপানোর ছক চলছে। বাজেট প্রণয়নের সময় ইমরানের মতামত উপেক্ষা করাও সেই পরিকল্পনারই অংশ বলে দাবি করেন তিনি। তার ভাষায়, "ইমরান খানকে বাদ দিয়ে পাকিস্তানের রাজনীতি কল্পনাই করা যায় না।"
অন্যদিকে, সরকার সমর্থিত পিএমএল-এনের নেত্রী আজমা বুখারি পাল্টা অভিযোগে বলেন, ইমরান খানকে সরানোর মূল ষড়যন্ত্র আসছে তার নিজের পরিবার ও দলের ভেতর থেকেই। তিনি দাবি করেন, ইমরানের বোন আলীমা খান নিজ দলের মুখ্যমন্ত্রী গান্দাপুরের বিরুদ্ধে কাজ à¦
