শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮


গাজায় লাগাতার হামলা, প্রাণ গেল আরও ৯৫ ফিলিস্তিনির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার হামলায় আরও ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। ইসরায়েলি বাহিনীর হামলার লক্ষ্য ছিল ক্যাফে, স্কুল ও ত্রাণ বিতরণ কেন্দ্রসহ বিভিন্ন জনবহুল এলাকা।

সোমবার (৩০ জুন) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, উত্তর গাজার সমুদ্র তীরবর্তী ‘আল-বাকা’ নামের একটি ক্যাফেতে ওই হামলা চালানো হয়। সেখানে নারী-শিশুসহ অনেক মানুষ জন্মদিন উদযাপনে জড়ো হয়েছিলেন। নিহতদের মধ্যে ইসমাইল আবু হাতাব নামে একজন সাংবাদিকও রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো ধরনের পূর্বসতর্কতা ছাড়াই যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হয়।

এদিকে খান ইউনিসে বিতর্কিত ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)’ পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলায় আরও অন্তত ১৫ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছà§