ইসরায়েল ও তার মিত্র দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখলেই ইরানে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া অন্যান্য "শত্রু" দেশগুলোর সঙ্গেও যোগাযোগ রাখলে একই শাস্তির মুখে পড়তে হবে ইরানের নাগরিকদের।
মঙ্গলবার ইরানের সংসদে পাস হওয়া নতুন এই আইনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য গুপ্তচরবৃত্তি, গোয়েন্দাগিরি বা কোনো ধরনের সহযোগিতা রাষ্ট্রীয় দুর্নীতির অপরাধ হিসেবে গণ্য হবে এবং এর শাস্তি হবে মৃত্যুদণ্ড।
বিশেষভাবে ইসরায়েলকে লক্ষ্য করে আইনটি বলছে, যারা ইসরায়েলকে সামরিক, আর্থিক বা প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। একইভাবে, যারা এসব "শত্রু" দেশের পক্ষে কাজ করবে বা তাদের সঙ্গে সম্পর্ক রাখবে, তাদেরও মৃত্যুদণ্ড হবে।