শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮


গাজায় ইসরায়েলি হামলায় হাসপাতাল পরিচালক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজার ইন্দোনেশীয় হাসপাতালের পরিচালক চিকিৎসক মারওয়ান সুলতান নিহত হয়েছেন। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গাজা সিটির নিজ বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন মারওয়ান সুলতান। ওই হামলায় তাঁর পরিবারের আরও কয়েকজন সদস্যও প্রাণ হারিয়েছেন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মারওয়ান সুলতান দীর্ঘদিন ধরে চিকিৎসা পেশার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। মানবিকতা, সহমর্মিতা ও দায়িত্বশীলতার প্রতীক ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে ফিলিস্তিনের চিকিৎসা খাত অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা বলছে, ‘ফিলিস্তিনি চিকিৎসক ও মানবিক দলের ওপর ইসরায়েলি সেনাবাহিনীর এমন বর্বর হামলা যুদ্ধাপরাধের শামিল।’

অন্যদিকে ইসরায়েলি à¦