শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮


টানা দুই বছর ইসরায়েলে হামলা চালানোর শক্তি আছে ইরানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরান প্রয়োজনে টানা দুই বছর প্রতিদিন ইসরায়েলে হামলা চালাতে পারবে বলে দাবি করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর ঊর্ধ্বতন উপদেষ্টা মেজর জেনারেল ইব্রাহিম জাব্বারি।

সোমবার (৭ জুলাই) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইরানের সশস্ত্র বাহিনী এখন চূড়ান্ত প্রস্তুতির অবস্থানে রয়েছে। তার ভাষায়, "আমাদের যে সব ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সামরিক স্থাপনা রয়েছে, তার বেশিরভাগ এখনও জনসমক্ষে প্রকাশ করা হয়নি।"

তিনি আরও বলেন, “যদি ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়, তারপরও টানা দুই বছর প্রতিদিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের পরও আমাদের মজুদ শেষ হবে না।”