গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির প্রচেষ্টার অংশ হিসেবে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, তারা ইসরায়েলের ১০ বন্দিকে মুক্তি দিতে রাজি হয়েছে। তবে সংগঠনটি সতর্ক করে বলেছে, ইসরায়েলের অসহযোগিতার কারণে যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা ক্রমেই জটিল হয়ে উঠছে।
খবর—আল জাজিরা।
বুধবার হামাসের পক্ষ থেকে এ মন্তব্য আসে এমন এক সময়, যখন ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গাজায় আরও অন্তত ৭৪ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। একই দিনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদ প্রকাশ করেন যে, শিগগিরই একটি কার্যকর যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব হতে পারে।
হামাস জানায়, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান আলোচনায় এখনো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি হয়নি। এর মধ্যে রয়ে