শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮


এরদোয়ান কি ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইনজামামুল হক 

২০০৩ সালে যখন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ক্ষমতায় আসেন, তখন সারা বিশ্বের ইসলামপন্থীরা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। অনেকেই তার বিজয়কে 'খিলাফতের দ্বিতীয় আগমনী প্রতীক' হিসেবে দেখেছিল। কিন্তু ক্ষমতায় এসে এরদোয়ান নিজের আসনকে পাকাপোক্ত করার দিকে মনোযোগ দেন এবং ধীরে ধীরে একজন কর্তৃত্ববাদী শাসকে রূপান্তরিত হন।

তিনি ২০০৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত তুরস্কের ২৫তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন, তার সহ-প্রতিষ্ঠিত রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (AKP)-এর হয়ে। এরপর তিনি সংবিধান পরিবর্তন করে তুরস্ককে একটি সংসদীয় ব্যবস্থা থেকে প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে রূপান্তর করেন এবং ২০১৪ সাল থেকে দেশটির ১২তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ইস্তানবুলের মেয়র ছিলেন।