শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮


১৮ বছর জেল খাটার পর ১২ মুসলিমকে বেকসুর খালাস দিলো ভারতীয় আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ে ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় দোষী সাব্যস্ত ১২ মুসলিম ব্যক্তিকে বেকসুর খালাস দিয়েছে বম্বে হাই কোর্ট। প্রায় ১৮ বছর জেল খাটার পর তাদেরকে খালাস দেন আদালত।

অবশ্য ২০১৫ সালে তাদের পাঁচজনকে মৃত্যুদণ্ড ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। সোমবার (২১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মুসলিম মিরর।

সংবাদমাধ্যমটি বলছে, ২০০৬ সালের ১১ জুলাই মুম্বাইয়ে পশ্চিম রেলপথের লোকাল ট্রেনগুলোতে এই বিস্ফোরণগুলো সংঘটিত হয়। হামলায় প্রাণ হারান ১৮৯ জন, আহত হন অঅরও আট শতাধিক। এই ঘটনার সেসময় ভারতজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।