শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮


সাঁজোয়া যানে বিস্ফোরণ ঘটিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসে সাঁজোয়া যানে বিস্ফোরণ ঘটিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা করেছে হামাসের যোদ্ধারা। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে এবং রোববার সকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

নিহত সেনারা হলেন ক্যাপ্টেন আমির সাদ (২২) এবং সার্জেন্ট ইনন নুরিয়েল ভানা (২০)। তারা গোলানি বিগ্রেডের নজরদারি ইউনিটে কর্মরত ছিলেন।

আইডিএফ তাদের প্রাথমিক তদন্ত শেষে জানিয়েছে, নিহত সেনারা একটি নামির সাঁজোয়া যানের ভেতর বসে ছিলেন এবং ওই সময় শক্তিশালী বিস্ফোরণ ঘটে।

এছাড়া, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামাসের যোদ্ধারা সুড়ঙ্গ থেকে বের হয়ে এসে এà¦