শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

জিম্মিদের প্রাণহানির আশঙ্কায় গাজা দখলের বিরোধিতা করলেন ইসরায়েলের সেনাপ্রধান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পুরো গাজা দখলের স্বপ্নে দিন পার করছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। কিন্তু তার সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির। তার ভাষায়, এমন যে কোনো কিছু ইসরায়েলি সেনাবাহিনীর জন্য একটি ফাঁদ।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহুর একটি পোস্ট ঘিরেও দ্বন্দ্বে জড়িয়েছেন তারা দুজন।

ইয়ার ওই পোস্টে লেখেন, সেনাপ্রধান ইয়াল জামির বিদ্রোহ ও সামরিক অভ্যুত্থানচেষ্টার পেছনে রয়েছেন। তার বিরুদ্ধে আনা ইয়ারের অভিযোগ নিয়ে আপত্তি তুললে সেনাপ্রধানকে একহাত নেন নেতানিয়াহু।

তিনি আরও বলেন, পরিকল্পনা পছন্দ না হলেই পদত্যাগের হুমকি দেন। এটা বারবার মেনে নেওয়া যাবে না। নেতানিয়াহুর ছেলে ইয়ারের সরকারি কোনো পদ না থাকলেও ইসরায়েলির কর্মকর্তাদের ওপর খবরদারি করে বেড়ান।

এর আগে যুদ্ধের পরিধি বাড়ানো নিয়ে মন্ত্রিসভার সঙ্গে সাম্প্রতিক দিনগুলোতে জামিরের দ্বন্দ্ব তৈরি হয়। পরে নেতানিয়াহুর অফিস থেকে এমনও ইঙ্গিত দেওয়া হয়, গাজা দখলের পরিকল্পনায় আপত্তি থাকলে জামির পদত্যাগ করতে পারেন। জিম্মিদের প্রাণহানি ঘটতে পারে এমন শঙ্কায় গাজা পুরোপুরি দখলের বিরোধিতা করে আসছেন জামিল।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ