গণঅভ্যুত্থানে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এবার মুখ খুলেছেন দেশটির আলোচিত মুসলিম সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি। শেখ হাসিনাকে কেন আশ্রয় দেওয়া হয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, তাকে দিয়েই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বিতাড়ন শুরু করা উচিত।
ভারতের গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াইসি এসব কথা বলেন।
মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন (মিম)-এর প্রধান এবং হায়দরাবাদের সংসদ সদস্য বৃহস্পতিবার (২১ আগস্
