শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ভারতীয় বাহিনীর সহিংস অভিযান কুলগামে দ্বিতীয় দিনে প্রবেশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| মুহাম্মাদ শোয়াইব ||

ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় ভারতীয় সেনাদের সহিংস ঘেরাও ও তল্লাশি অভিযান আজ দ্বিতীয় দিনে গড়িয়েছে।

কাশ্মীর মিডিয়া সার্ভিস জানিয়েছে, আত্মনিয়ন্ত্রণের অধিকার ও ভারতীয় দখলদারিত্বের অবসান দাবিতে সংগ্রামরত কাশ্মীরি যুবকদের বিরুদ্ধে এ অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা, রাষ্ট্রীয় রাইফেলস, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ও প্যারা কমান্ডোরা।

সোমবার এ অভিযানে দুই কাশ্মীরি যুবক শহীদ হন। এ সময় গুদার এলাকায় সংঘর্ষে দুই ভারতীয় সেনা কর্মকর্তা নিহত এবং একজন মেজর গুরুতর আহত হন বলে ভারতীয় পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

এদিকে, কুপওয়ারা, বারামুলা, বান্দিপোরা, ইসলামাবাদসহ কাশ্মীরের বিভিন্ন পার্বত্য এলাকায়ও ভারতীয় বাহিনী একই ধরনের অভিযান চালিয়ে যাচ্ছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ