বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করল স্লোভেনিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় আরেক দেশ স্লোভেনিয়া। ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি এবং দুই জন অতি-ডানপন্থী ইসরায়েলি মন্ত্রীকে নিষিদ্ধ করার পর বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সেক্রেটারি অফ স্টেট নেভা গ্রাসিক বলেছেন, 'স্লোভেনিয়া এই পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক আইন, মানবাধিকারের সার্বজনীন মূল্যবোধ এবং একটি নীতিগত ও সামঞ্জস্যপূর্ণ পররাষ্ট্র নীতির প্রতি তার প্রতিশ্রুতি নিশ্চিত করছে।'

ইইউ সদস্য স্লোভেনিয়া গত আগস্ট মাসে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে। সেই সঙ্গে ইসরায়েলি-অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে উৎপাদিত পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।

নেভা গ্রাসিক বলেন, নেতানিয়াহু আন্তর্জাতিক বিচার আদালতে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, 'জনগণ জানে, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য তার বিরুদ্ধে মামলা চলছে। এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার ইসরায়েলকে একটি স্পষ্ট বার্তা পাঠাচ্ছে যে, স্লোভেনিয়া আন্তর্জাতিক আদালত এবং আন্তর্জাতিক মানবিক আইনের সিদ্ধান্তের সঙ্গে ধারাবাহিকভাবে সম্মতি প্রকাশ করে।'

অন্যান্য ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ছোট্ট এই দেশটি বারবার গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং ত্রাণ সরবরাহ বৃদ্ধির দাবি জানিয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ